October 25, 2026, 5:21 pm
শিরোনাম :
সহিংস চলচ্চিত্র এড়িয়ে চলার কারণ জানালেন রাধিকা আপ্তে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ছয়জন সাইফের বাড়িতে হামলার রাতে কী ঘটেছিল, জানালেন নার্স গোলাপি স্যাটিনের পোশাকে জয়ার নতুন ফটোশুটে মুগ্ধ নেটিজেনরা ৪৫ পুজা পেরিয়ে নিজের মুখে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেলেন স্বস্তিকা পদত্যাগের আগে আসিফ-মাহফুজ বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন: রাশেদ খাঁন কুমিল্লায় বিএনপির সাবেক দুই নেতাসহ কারাগারে ১০ আসামি হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৪, আতঙ্ক শাহজালাল মাজারের মানতের ডেগে শেখ হাসিনার জন্য প্রার্থনার চিঠি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৪, আতঙ্ক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: মোঃ নাজমুল হুদা

 

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত এলাকায় বাঘের আক্রমণে নারীসহ চার বাংলাদেশি আহত হয়েছেন। রোববার বিকেলে সীমান্তবর্তী এলাকায় আকস্মিকভাবে বাঘটির উপস্থিতি দেখা গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ধানক্ষেত থেকে বাঘটি লাফিয়ে এসে সহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), মনির উদ্দিনের ছেলে আফছার আলী (৪৫), ইয়াসিন আলী (৪৪) ও নজরুল ইসলামকে (২৯) আক্রমণ করে। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের চিৎকার শুনে আমঝোল বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বাঘটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা হিসেবে বিজিবি সদস্যরা চার রাউন্ড গুলি ছোড়েন। তবে এতে বাঘটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে বাঘটির অবস্থান শনাক্ত করে ধানক্ষেতটি ঘিরে কড়া পাহারা বসানো হয়। একই সঙ্গে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রংপুর বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। বাঘটির উপস্থিতিকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর লেখা পর্যন্ত বিজিবি সদস্যরা ধানক্ষেতের চারপাশে সতর্ক অবস্থানে ছিলেন। তবে বাঘটি কোন প্রজাতির এবং সেটি কীভাবে সীমান্ত এলাকায় এসেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।



ফেসবুক কর্নার