October 25, 2026, 6:15 pm
শিরোনাম :
সহিংস চলচ্চিত্র এড়িয়ে চলার কারণ জানালেন রাধিকা আপ্তে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ছয়জন সাইফের বাড়িতে হামলার রাতে কী ঘটেছিল, জানালেন নার্স গোলাপি স্যাটিনের পোশাকে জয়ার নতুন ফটোশুটে মুগ্ধ নেটিজেনরা ৪৫ পুজা পেরিয়ে নিজের মুখে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেলেন স্বস্তিকা পদত্যাগের আগে আসিফ-মাহফুজ বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন: রাশেদ খাঁন কুমিল্লায় বিএনপির সাবেক দুই নেতাসহ কারাগারে ১০ আসামি হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৪, আতঙ্ক শাহজালাল মাজারের মানতের ডেগে শেখ হাসিনার জন্য প্রার্থনার চিঠি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

সহিংস চলচ্চিত্র এড়িয়ে চলার কারণ জানালেন রাধিকা আপ্তে

অভয়নগর প্রতিবেদক

 

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে কাজ করলেও সহিংসতাপূর্ণ চলচ্চিত্র পছন্দ করেন না। বর্তমান সময়ে অ্যাকশনধর্মী সিনেমা ও সিরিজ জনপ্রিয়তা পেলেও এ ধরনের কাজ থেকে সচেতন দূরত্ব বজায় রাখেন তিনি। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘আক্কা’র প্রচারের সময় পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্দায় অতিরিক্ত সহিংসতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী।

রাধিকা বলেন, পর্দায় একসঙ্গে অনেক মানুষকে নির্মমভাবে মারধরের দৃশ্য দেখে আনন্দ পাওয়ার বিষয়টি তিনি বুঝতে পারেন না। এ ধরনের দৃশ্যের মধ্যে কোনো অর্থ বা যৌক্তিকতা খুঁজে পান না বলেও জানান তিনি। দুই গ্যাংস্টারের শত্রুতাকে কেন্দ্র করে নির্মিত ‘আক্কা’ সিরিজে অভিনয় করলেও ব্যক্তিগতভাবে সহিংসতাপূর্ণ দৃশ্যের প্রতি তাঁর অনাগ্রহ রয়েছে।

অভিনয়ের বাইরের জীবন নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন রাধিকা। তিনি বলেন, ১৬ ঘণ্টার দীর্ঘ শুটিং শিডিউলের পরিবর্তে স্বাভাবিক কর্মঘণ্টা চান। উপযুক্ত কাজ না থাকায় একসময় অভিনয় থেকে বিরতিও নিয়েছিলেন। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোকে গুরুত্ব দিয়ে তিনি মনে করেন, কাজ জীবনের একটি অংশ, সবকিছু নয়। ভবিষ্যতে অভিনয় চালিয়ে যাবেন কি না, তা নিয়েও নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেই তাঁর; সময়ের সঙ্গে নিজের সিদ্ধান্ত বদলাতে পারে বলেও জানান অভিনেত্রী।



ফেসবুক কর্নার