October 25, 2026, 5:22 pm
শিরোনাম :
সহিংস চলচ্চিত্র এড়িয়ে চলার কারণ জানালেন রাধিকা আপ্তে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ছয়জন সাইফের বাড়িতে হামলার রাতে কী ঘটেছিল, জানালেন নার্স গোলাপি স্যাটিনের পোশাকে জয়ার নতুন ফটোশুটে মুগ্ধ নেটিজেনরা ৪৫ পুজা পেরিয়ে নিজের মুখে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেলেন স্বস্তিকা পদত্যাগের আগে আসিফ-মাহফুজ বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন: রাশেদ খাঁন কুমিল্লায় বিএনপির সাবেক দুই নেতাসহ কারাগারে ১০ আসামি হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৪, আতঙ্ক শাহজালাল মাজারের মানতের ডেগে শেখ হাসিনার জন্য প্রার্থনার চিঠি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

শাহজালাল মাজারের মানতের ডেগে শেখ হাসিনার জন্য প্রার্থনার চিঠি

অভয়নগর প্রতিবেদক

 

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের মানতের ডেগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লেখা একটি চিঠি পাওয়া গেছে। শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্স ও মানতের ডেগের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। এতে শেখ হাসিনার সুস্থতা কামনার পাশাপাশি বাংলাদেশের মানুষের ‘আশার আলো হয়ে ফিরে আসার’ জন্য প্রার্থনা করা হয়েছে। চিঠিতে তারিখ লেখা ছিল ২৮ সেপ্টেম্বর ২০২৬।

চিঠিতে লালবাগ থানা ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না নাম উল্লেখ করে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও প্রার্থনার কথা লেখা হয়েছে। এতে তাঁর সুস্থতা এবং দেশে ফিরে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়। এর আগে শনিবার সন্ধ্যায় দানবাক্স ও ডেগ থেকে পাওয়া অর্থ ও মূল্যবান সামগ্রীর হিসাব ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

গণনায় পাওয়া স্বর্ণের পরিমাণ ১ ভরি সাড়ে ৮ আনা এবং রুপার পরিমাণ ৩ ভরি ১৩ আনা। এ ছাড়া বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গত ২৩ সেপ্টেম্বর গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মোট আয়ের ৩৫ শতাংশ উন্নয়নকাজে এবং বাকি ৬৫ শতাংশ অন্যান্য খাতে ব্যয় করা হবে। এর আগে ২২ জুন, ১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর মাজারের দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা করা হয়েছিল। গণনার পর অর্থ জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় চালু করা ব্যাংক হিসাবে জমা রাখা হয়।



ফেসবুক কর্নার