October 25, 2026, 4:35 pm
শিরোনাম :
হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৪, আতঙ্ক শাহজালাল মাজারের মানতের ডেগে শেখ হাসিনার জন্য প্রার্থনার চিঠি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির পরিবহন মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ–মহাখালী রুটে বাস চলাচল বন্ধ ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড টানা চার দিনের ছুটির আশায় নিজের স্কুলে বোমার ভুয়া হুমকি ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

অভয়নগর প্রতিবেদক

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিতের সময় আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশে ফিরতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে, যা আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট চলাচল করছে।

স্থগিত থাকা ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।



ফেসবুক কর্নার