October 25, 2026, 5:51 pm
শিরোনাম :
সহিংস চলচ্চিত্র এড়িয়ে চলার কারণ জানালেন রাধিকা আপ্তে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ছয়জন সাইফের বাড়িতে হামলার রাতে কী ঘটেছিল, জানালেন নার্স গোলাপি স্যাটিনের পোশাকে জয়ার নতুন ফটোশুটে মুগ্ধ নেটিজেনরা ৪৫ পুজা পেরিয়ে নিজের মুখে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেলেন স্বস্তিকা পদত্যাগের আগে আসিফ-মাহফুজ বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন: রাশেদ খাঁন কুমিল্লায় বিএনপির সাবেক দুই নেতাসহ কারাগারে ১০ আসামি হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৪, আতঙ্ক শাহজালাল মাজারের মানতের ডেগে শেখ হাসিনার জন্য প্রার্থনার চিঠি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

৪৫ পুজা পেরিয়ে নিজের মুখে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেলেন স্বস্তিকা

অভয়নগর প্রতিবেদক

 

মা-বাবা দুজনকেই হারানোর পর নিজের চেহারায় তাঁদের প্রতিচ্ছবি খুঁজে ফিরেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বাবার চোখের সঙ্গে নিজের চোখের মিল খুঁজে পেলেও মায়ের সঙ্গে চেহারার মিল এত দিন খুঁজে পাননি তিনি। অবশেষে ৪৫টি দুর্গাপুজা পেরিয়ে নিজের মুখের মধ্যে মায়ের ছায়া দেখতে পেয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আবেগঘন উপলব্ধির কথা জানিয়েছেন তিনি।

স্বস্তিকা জানান, ছোটবেলা থেকেই নিজের চেহারা নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। বিশেষ করে বাবা-মায়ের চোখের সঙ্গে তাঁর চোখের মিল না থাকা নিয়ে কৌতূহল প্রকাশ করতেন অনেকে। ছোটবেলায় তিনি নিজেকে বাবার মতো দেখতে বলেই জানতেন। অন্যদিকে, তাঁর বোনের চেহারা, হাঁটাচলা ও শরীরী ভাষায় মায়ের ছাপ স্পষ্ট। রান্নার প্রতি আগ্রহ ও দক্ষতার ক্ষেত্রেও বোনের সঙ্গে মায়ের মিল খুঁজে পান তিনি।

মা-বাবাকে হারানোর পর নিজের মধ্যে তাঁদের অস্তিত্ব খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা আরও গভীর হয়েছে বলে জানান স্বস্তিকা। দুর্গাপুজার এক সকালে তোলা নিজের কয়েকটি ছবি দেখতে গিয়ে হঠাৎ মায়ের সঙ্গে মুখের মিল খুঁজে পান তিনি। তাঁর কাছে মুহূর্তটি ছিল বিশেষ আবেগের। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, বোনকে দেখলে মনে হয় মায়ের ছোট সংস্করণ; আর নিজের ক্ষেত্রে সেই প্রতিচ্ছবি খুঁজে পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৫টি পুজা।



ফেসবুক কর্নার