October 27, 2026, 1:48 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশপাশের লোকদের পকেটে ফিরতি টিকিট থাকে: হাসনাত সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’ শেখ হাসিনা ফিরলে আইনি প্রক্রিয়ায় বিচার হবে: উপদেষ্টা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবরের বদলে ৩১ অক্টোবর কুমিল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-জাপান চুক্তি স্বাক্ষর স্বাস্থ্যসেবা উন্নয়নে সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন জুবাইদা রহমান পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে আহত ১ ৭১ প্রাথমিক বিদ্যালয়ের ৫৬টিতে নেই নিয়মিত প্রধান শিক্ষক পরকীয়ার অভিযোগে স্ত্রীকে প্রভাবিত করার দাবি গোবিন্দর

সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’

অভয়নগর প্রতিবেদক

 

১৫ বছর ধরে গুম, খুন ও নির্যাতন চালানো ব্যক্তিদের কেউ কেউ আশকারা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ২০০৬ সালের ২৮ অক্টোবরের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, সেই সাপই ছোবল দিয়ে শেষ করে দেবে।”

শফিকুর রহমান বলেন, জামায়াত প্রতিহিংসার বিচার নয়, ন্যায়বিচার চায়। অন্যায়ভাবে কাউকে শাস্তি দেওয়া হোক, তা তারা চান না; তবে ন্যায়বিচারের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে ছেড়ে দেওয়া হবে না। গত ১৫ বছরে গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের দুর্ভোগ তুলে ধরে তিনি বলেন, অনেক পরিবার এখনো স্বজনদের সন্ধান পায়নি। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকা উচিত কি না, সে বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন জামায়াত আমির।

রাজনৈতিক সংস্কার ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, মানুষ শুধু সংবিধান পরিবর্তনের জন্য নয়, বরং রাজনীতিতে পরিবর্তন এবং ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে গণভোটে রায় দিয়েছে। সরকারের প্রতি অতীতের অভিজ্ঞতা ভুলে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে জামায়াতের লড়াই অব্যাহত থাকবে। জুলাইয়ে নিহত ব্যক্তিদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।



ফেসবুক কর্নার