October 28, 2026, 4:29 pm
শিরোনাম :
ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল কাল চলে যেতে বললে চলে যাব: সালাউদ্দিন এমবাপের মন্তব্যে বিতর্ক, চীনে বাণিজ্যিক চাপে রিয়াল-লা লিগা তানজিন তিশাকে আইনি নোটিশ, দুই দিনের মধ্যে পোস্ট সরানোর নির্দেশ তিরছী টোপিওয়ালে’ গানে সোনমের সঙ্গে রোমান্সে অস্বস্তিতে নাসিরুদ্দিন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগমের মৃত্যু, চলচ্চিত্র অঙ্গনে শোক নতুন সিনেমায় সিবিআই কর্মকর্তা সাই পল্লবী, প্রকাশ্যে ফার্স্ট লুক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অভিযোগ, শিক্ষক পলাতক কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার নেতার রায় বৃহস্পতিবার লক্ষ্মীপুরে হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, গ্রেপ্তার ১

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগমের মৃত্যু, চলচ্চিত্র অঙ্গনে শোক

অভয়নগর প্রতিবেদক

 

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন মরিয়ম বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। গত ১৪ অক্টোবর দিবাগত রাতে গুলশানের নিকেতনে নিজের বাসায় স্ট্রোক করেন মরিয়ম বেগম। পরে রাত পৌনে ২টার দিকে তাঁকে মগবাজারের ওই হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে তিনি মারা যান। একসময় ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন পপি। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি অর্জন করেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। তাঁর মায়ের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার