
২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন পূরণ হয়নি বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের। তবে মূল পুরস্কার না জিতেও ইতিহাস গড়েছেন তিনি। সোমবার লন্ডনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তৃতীয় হয়েছেন ইয়ামাল। প্রথম হয়েছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন এবং দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে।
মূল পুরস্কার না পেলেও অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা ফুটবলারের স্বীকৃতি কোপা ট্রফি জিতেছেন ইয়ামাল। এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও এই পুরস্কার জিতেছিলেন তিনি। এবার টানা তৃতীয়বার কোপা ট্রফি জিতে অনন্য কীর্তি গড়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায়ও ইয়ামালের ধারাবাহিকতা নজরকাড়া। ২০২৪ সালে অষ্টম হওয়ার পর ২০২৫ সালে দ্বিতীয় হয়েছিলেন তিনি। এবার তৃতীয় হয়ে টানা তিন আসরেই সেরা দশে থাকার কৃতিত্ব অর্জন করেছেন। ২০ বছর বয়স হওয়ার আগেই তিনবার ব্যালন ডি’অরের সেরা দশে জায়গা করে নেওয়ার এই অর্জন তাঁর ক্যারিয়ারে বিশেষ মাইলফলক।