October 30, 2026, 10:01 am
শিরোনাম :
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশায় নিবন্ধন বাধ্যতামূলক চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ত্রুটি মেরামতের পর পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট পাবনায় বিএনপি নেতাসহ দুজনকে গুলি করে হত্যা পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত জয়ার সঙ্গে কফি খেতে চাইলে দিতে হবে বিল, শর্ত অভিনেত্রীর জন্মদিনে মান্নাতে থাকছেন না শাহরুখ, দেখা নিয়ে অনিশ্চয়তায় ভক্তরা গডফাদারের সাহায্য নিইনি’, স্বজনপোষণ বিতর্কে সারা আলি খান বন্ধুত্বের টানে সিলেটে একসঙ্গে তৌসিফ, সাফা ও টয়া

গডফাদারের সাহায্য নিইনি’, স্বজনপোষণ বিতর্কে সারা আলি খান

অভয়নগর প্রতিবেদক

 

বলিউডে তারকা-সন্তানদের কাজ পাওয়ার সুযোগ তুলনামূলক সহজ—এমন অভিযোগ দীর্ঘদিনের। তবে শুধু তারকা পরিবারের সন্তান হলেই সাফল্য নিশ্চিত হয়, এমন ধারণার সঙ্গে একমত নন অভিনেত্রী সারা আলি খান। তাঁর দাবি, বাবা সাইফ আলি খান কখনো তাঁর জন্য কাজ চাইতে প্রযোজকদের কাছে যাননি। বলিউডে কাজ পাওয়ার ক্ষেত্রেও কোনো ‘গডফাদার’-এর সাহায্য নেননি তিনি।

স্বজনপোষণ বিতর্কে নিজের অবস্থান তুলে ধরে সারা বলেন, জন্মপরিবার বেছে নেওয়ার সুযোগ কারও থাকে না। তাঁর মতে, জাহ্নবী কাপুর কিংবা অনন্যা পাণ্ডের মতো তারকা-সন্তানদেরও শুধু পারিবারিক পরিচয়ের ভিত্তিতে বিচার করা উচিত নয়। তারকা পরিবার থেকে আসায় কিছু সুবিধা পাওয়া সম্ভব হলেও এর সঙ্গে প্রত্যাশা ও নিজেদের যোগ্যতা প্রমাণের চাপও তৈরি হয় বলে মনে করেন তিনি।

নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন সারা। বাবা সাইফ আলি খান ও মা অমৃতা সিংয়ের বিচ্ছেদের পর মায়ের কাছে বড় হয়েছেন তিনি। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। সিনেমাটির নির্মাণ ও মুক্তি ঘিরে নানা জটিলতা তৈরি হলেও সেসব পরিস্থিতি নিজেকেই সামলাতে হয়েছিল বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে বলিউডে তারকা-সন্তানদের সুযোগ ও যোগ্যতা নিয়ে পুরোনো বিতর্ক আবারও আলোচনায় এসেছে।



ফেসবুক কর্নার