October 30, 2026, 10:01 am
শিরোনাম :
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশায় নিবন্ধন বাধ্যতামূলক চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ত্রুটি মেরামতের পর পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট পাবনায় বিএনপি নেতাসহ দুজনকে গুলি করে হত্যা পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত জয়ার সঙ্গে কফি খেতে চাইলে দিতে হবে বিল, শর্ত অভিনেত্রীর জন্মদিনে মান্নাতে থাকছেন না শাহরুখ, দেখা নিয়ে অনিশ্চয়তায় ভক্তরা গডফাদারের সাহায্য নিইনি’, স্বজনপোষণ বিতর্কে সারা আলি খান বন্ধুত্বের টানে সিলেটে একসঙ্গে তৌসিফ, সাফা ও টয়া

সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশায় নিবন্ধন বাধ্যতামূলক

অভয়নগর প্রতিবেদক

 

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও থ্রি-হুইলার চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস রুটে ধীরগতির এসব যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার অটোরিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা এবং নবায়ন ফি ৪ হাজার টাকা। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার অটোরিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা ও নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি অটোরিকশার ফিটনেস সনদ ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

প্রজ্ঞাপনে অটোরিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় ১৫ কিলোমিটার। এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সিটি এলাকায় ব্যাটারিচালিত যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার।



ফেসবুক কর্নার