October 30, 2026, 10:52 am
শিরোনাম :
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশায় নিবন্ধন বাধ্যতামূলক চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ত্রুটি মেরামতের পর পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট পাবনায় বিএনপি নেতাসহ দুজনকে গুলি করে হত্যা পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত জয়ার সঙ্গে কফি খেতে চাইলে দিতে হবে বিল, শর্ত অভিনেত্রীর জন্মদিনে মান্নাতে থাকছেন না শাহরুখ, দেখা নিয়ে অনিশ্চয়তায় ভক্তরা গডফাদারের সাহায্য নিইনি’, স্বজনপোষণ বিতর্কে সারা আলি খান বন্ধুত্বের টানে সিলেটে একসঙ্গে তৌসিফ, সাফা ও টয়া

জয়ার সঙ্গে কফি খেতে চাইলে দিতে হবে বিল, শর্ত অভিনেত্রীর

অভয়নগর প্রতিবেদক

 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গ্ল্যামার ও মিষ্টি হাসিতে প্রায়ই ভক্তদের নজর কাড়েন। এবার ভক্তদের সঙ্গে কফি খাওয়ার মজার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তবে এ আমন্ত্রণের সঙ্গে জুড়ে দিয়েছেন একটি শর্ত—কফির বিল দিতে হবে সঙ্গীকেই।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কফি খাওয়ার মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন জয়া। সাদা পোশাকে তোলা ছবিগুলোতে কখনো কফির কাপ হাতে মৃদু হাসতে, আবার কখনো ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’ তাঁর এই রসিকতাপূর্ণ আমন্ত্রণ ঘিরে ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়ে।

পোস্টের মন্তব্যে অনেকেই জয়ার সঙ্গে কফি খাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কেউ আবার মজার ছলে বিল দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাজপোশাক, ভ্রমণ ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন জয়া। এবার কফির কাপ হাতে দেওয়া ছোট্ট এই আমন্ত্রণও ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।



ফেসবুক কর্নার