October 30, 2026, 10:53 am
শিরোনাম :
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশায় নিবন্ধন বাধ্যতামূলক চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ত্রুটি মেরামতের পর পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট পাবনায় বিএনপি নেতাসহ দুজনকে গুলি করে হত্যা পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত জয়ার সঙ্গে কফি খেতে চাইলে দিতে হবে বিল, শর্ত অভিনেত্রীর জন্মদিনে মান্নাতে থাকছেন না শাহরুখ, দেখা নিয়ে অনিশ্চয়তায় ভক্তরা গডফাদারের সাহায্য নিইনি’, স্বজনপোষণ বিতর্কে সারা আলি খান বন্ধুত্বের টানে সিলেটে একসঙ্গে তৌসিফ, সাফা ও টয়া

পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত

অভয়নগর প্রতিবেদক

 

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে নড়াইল এক্সপ্রেস ও এনা এক্সপ্রেসের দুটি বাসের সংঘর্ষে মোহাম্মদ নজরুল ইসলাম (৪৮) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন কালু বেপারী কান্দি এলাকায় ঢাকা অভিমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী ওঠানোর জন্য ঢাকা অভিমুখী নড়াইল এক্সপ্রেসের একটি বাস সড়কে থামলে পেছন থেকে আসা পটুয়াখালী থেকে ঢাকাগামী এনা এক্সপ্রেসের বাসটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে এনা এক্সপ্রেসের সুপারভাইজার নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তিনি পটুয়াখালীর দুমকি থানার আঙ্গারিয়া এলাকার সাত্তার হাওলাদারের ছেলে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কালু বেপারী কান্দি এলাকার লাইফ জোন হাসপাতালে নেওয়া হয়।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস দুটি আটক করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। কেউ অভিযোগ না দিলে প্রয়োজন অনুযায়ী পুলিশ বাদী হয়ে মামলা করতে পারে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার