October 30, 2026, 10:54 am
শিরোনাম :
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশায় নিবন্ধন বাধ্যতামূলক চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ত্রুটি মেরামতের পর পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট পাবনায় বিএনপি নেতাসহ দুজনকে গুলি করে হত্যা পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত জয়ার সঙ্গে কফি খেতে চাইলে দিতে হবে বিল, শর্ত অভিনেত্রীর জন্মদিনে মান্নাতে থাকছেন না শাহরুখ, দেখা নিয়ে অনিশ্চয়তায় ভক্তরা গডফাদারের সাহায্য নিইনি’, স্বজনপোষণ বিতর্কে সারা আলি খান বন্ধুত্বের টানে সিলেটে একসঙ্গে তৌসিফ, সাফা ও টয়া

ত্রুটি মেরামতের পর পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

অভয়নগর প্রতিবেদক

 

ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে যাত্রা করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৪৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিট) উড়োজাহাজটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির উড্ডয়ন স্থগিত করা হয়। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রকৌশলীরা দ্রুত মেরামতের কাজ শুরু করেন। পরে প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারাতে সক্ষম হয়। এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে ‘স্পয়লার’ সংক্রান্ত একটি সংকেত দেখা দিলে পাইলট উড্ডয়ন বাতিল করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেন।

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।



ফেসবুক কর্নার