October 30, 2026, 10:59 am
শিরোনাম :
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশায় নিবন্ধন বাধ্যতামূলক চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ত্রুটি মেরামতের পর পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট পাবনায় বিএনপি নেতাসহ দুজনকে গুলি করে হত্যা পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত জয়ার সঙ্গে কফি খেতে চাইলে দিতে হবে বিল, শর্ত অভিনেত্রীর জন্মদিনে মান্নাতে থাকছেন না শাহরুখ, দেখা নিয়ে অনিশ্চয়তায় ভক্তরা গডফাদারের সাহায্য নিইনি’, স্বজনপোষণ বিতর্কে সারা আলি খান বন্ধুত্বের টানে সিলেটে একসঙ্গে তৌসিফ, সাফা ও টয়া

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

অভয়নগর প্রতিবেদক

 

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র জানায়, দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টা তাহসিফের সঙ্গে ছিলেন দীপ। সিসিটিভি ফুটেজে ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরে তাঁদের একসঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ফুটেজের ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেন। পরিবারের ভাষ্য, দীপের ডাকে সাড়া দিয়ে তাহসিফ বাসা থেকে বের হয়েছিলেন। পরে মোটরসাইকেলের সমস্যা সমাধানে ওয়ার্কশপে যাওয়া এবং একসঙ্গে খাবার খাওয়ার কথা দীপ জানিয়েছিলেন। তবে তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এর আগে ২৮ অক্টোবর তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। পরদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে উত্তরার ১৮ নম্বর সেক্টরে জানাজা অনুষ্ঠিত হয় এবং ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে হত্যার আশঙ্কা জানিয়েছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।



ফেসবুক কর্নার