November 6, 2026, 6:28 pm
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের নতুন নেতৃত্ব ঘোষণা বিকল্প পথে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত, আটক ৫ ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন প্রধানমন্ত্রীর সফরে মোংলা বন্দরে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড, উদ্বিগ্ন অভিভাবকরা কুড়িগ্রাম পৌরসভায় ১০ বছর ধরে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার খুলনায় শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

সুমন ঘোষ, ভ্রাম্যমাণ প্রতিনিধি

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে নবনির্মিত ভূমি অফিসের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ভূমি অফিসটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা। উদ্বোধনী অনুষ্ঠানে নবনির্মিত ভূমি অফিসকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যায়।
নতুন ভূমি অফিস চালুর ফলে রামনগর ইউনিয়নের সাধারণ মানুষ নিজ এলাকায় ভূমিসংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয়দের মতে, এ অফিসটি চালুর মাধ্যমে ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং ভূমিসংক্রান্ত সেবা গ্রহণে তাঁদের ভোগান্তি কমবে।



ফেসবুক কর্নার