November 6, 2026, 6:28 pm
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের নতুন নেতৃত্ব ঘোষণা বিকল্প পথে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত, আটক ৫ ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন প্রধানমন্ত্রীর সফরে মোংলা বন্দরে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড, উদ্বিগ্ন অভিভাবকরা কুড়িগ্রাম পৌরসভায় ১০ বছর ধরে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার খুলনায় শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

বিকল্প পথে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

অভয়নগর প্রতিবেদক

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে (আরএনপিপি) ইউরেনিয়ামের পঞ্চম চালান পৌঁছেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে জ্বালানিবাহী বিশেষ লরিগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে। এবারের চালানের বিশেষত্ব হলো, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু ব্যবহার না করে সম্পূর্ণ বিকল্প পথে ইউরেনিয়াম পরিবহন করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করে চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার রূপপুরে নেওয়া হয়। রাশিয়া থেকে বিশেষ চার্টার্ড কার্গো ফ্লাইটে পরমাণু জ্বালানিটি ঢাকায় আনা হয়। নিরাপত্তার স্বার্থে পরিবহনের সময় সড়কপথে বিকল্প রুট ব্যবহার করা হয় এবং মহাসড়কে ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়।



ফেসবুক কর্নার