November 7, 2026, 4:33 pm

দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

আব্দুল্লাহ আল মাসুদ,

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সাজ্জাদ হোসেন (২৩) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলো। নিহত সাজ্জাদ হোসেন বোদা উপজেলার সাতখামার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথে ইয়ানুর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়।



ফেসবুক কর্নার