
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র্যালিপূর্ব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ষড়যন্ত্র দেশের ভেতরে কিংবা বাইরে যেখান থেকেই হোক, একে একে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। এ সময় তিনি আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আবারও দেশে গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়।
প্রধানমন্ত্রী বলেন, দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং তা প্রতিহত করতে হবে। ১৯৭১, ১৯৭৫, ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যে দেশের মানুষ এসব ঐতিহাসিক ঘটনা ঘটাতে পারে, ষড়যন্ত্র করে সেই দেশের মানুষকে দাবিয়ে রাখা সম্ভব নয়।