November 7, 2026, 4:27 pm

লামায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান খাদে, চালক অক্ষত

অভয়নগর প্রতিবেদক

বান্দরবানের লামার পশ্চিম লাইনঝিরি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান খাদে পড়ে গেছে। তবে এ দুর্ঘটনায় চালক অক্ষত রয়েছেন। শনিবার (৭ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে লামা-চকরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-২০-৩৭০০।
চালক লিয়াকত আলী জানান, সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি খাদে পড়ে যায়। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। পরে কাভার্ডভ্যানটি খাদে পড়ে থাকতে দেখে চালককে উদ্ধার করেন।
এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোবিন্দ চন্দ্র দাশ বলেন, লামা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা জানান, লামা-চকরিয়া সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাঁরা সড়কের আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সরলীকরণ করে নিরাপদ চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার