November 19, 2026, 8:46 am
শিরোনাম :
তিন বছরের মধ্যে দেশীয় স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে পৃথক আগুনে পুড়ল খড়বোঝাই ট্রাক ও বাস মুকসুদপুর থানায় আগুন, পুড়ল অন্তত ১০ যানবাহন ময়মনসিংহে বাস ও ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত নথি ঢাকা কলেজ ভবিষ্যতেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে: আবদুস সালাম ময়মনসিংহে চলন্ত জারিয়া লোকাল ট্রেনে আগুন, পুড়ল দুই সিট উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ

রেলস্টেশন এলাকায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ

রাশেদ মাহমুদ, ক্রাইম রিপোর্টার:

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় অবৈধ দেহব্যবসা, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দিন-রাত বিভিন্ন সময়ে স্টেশনসংলগ্ন কিছু মেস, কটেজ ও সন্দেহভাজন আস্তানায় এসব কর্মকাণ্ড চলছে। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায়ও বহিরাগতদের সন্দেহজনক যাতায়াত দেখা যায়। সন্ধ্যার পর স্টেশন এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা আরও বেড়ে যায়। স্টেশনে যাতায়াতকারী নারী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।

এলাকার সচেতন নাগরিক ও অভিভাবকরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং স্টেশন ও আশপাশের সন্দেহভাজন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার