November 8, 2026, 4:34 pm
শিরোনাম :

খাদ্যসংকটে লোকালয়ে চার শতাধিক কালোমুখো হনুমান, অস্তিত্বে ঝুঁকি

সুমন ঘোষ, ভ্রাম্যমাণ প্রতিনিধি

যশোরের কেশবপুরে খাদ্য ও নিরাপদ আবাসস্থলের সংকটে লোকালয়ে ছড়িয়ে পড়ছে কালোমুখো হনুমান। বসতবাড়ি, হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে খাবারের সন্ধানে ঘুরে বেড়ানোর পাশাপাশি বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণহানির ঘটনাও ঘটছে। স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, এলাকায় চার শতাধিক হনুমান রয়েছে। তবে আনুষ্ঠানিক জরিপ না হওয়ায় প্রকৃত সংখ্যা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুরের ভোগতী, বালিয়াডাঙ্গা, মধ্যকুল, ক্ষতিয়াখালী, সুজাপুর, ব্রহ্মকাটি, আলতাপোল, বায়সা, রামচন্দ্রপুর ও মাগুরাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় হনুমানের বিচরণ রয়েছে। পাশের মণিরামপুরের মুজগুন্নী ও দুর্গাপুরেও দেখা মিলছে তাদের। বন বিভাগ প্রতিদিন ৪৭ কেজি ২০০ গ্রাম কলা, ৬ কেজি ৭০০ গ্রাম পাউরুটি, ৭ কেজি ৩৫০ গ্রাম বাদাম ও ৭ কেজি সবজি সরবরাহ করছে। তবে বিস্তৃত বিচরণক্ষেত্রের তুলনায় এ খাবার পর্যাপ্ত নয় বলে মনে করছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার