November 8, 2026, 4:18 pm

কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: হুইপ দুলু

মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এ কারণে তারেক রহমানের সরকার কৃষির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। রোববার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। ক্ষমতায় আসার আগেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদমুক্ত করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। কৃষকদের সারসংকট নিরসনে প্রতিটি ইউনিয়নে সার ডিলারের সংখ্যা বাড়ানো হয়েছে, যা আরও বাড়ানো হবে। যাতে কৃষকদের সারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে না হয়। দেশের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি কৃষকদের বাঁচিয়ে রাখতে কৃষির উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানান।



ফেসবুক কর্নার