November 8, 2026, 4:33 pm
শিরোনাম :

লক্ষ্মীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছরের কিশোর আটক

শরীফ হোসেন, স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুর পৌর শহরের মজুপুর এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাতে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আটক কিশোরের নাম রানা। সে ওই এলাকার আমির হোসেনের ছেলে।
ভুক্তভোগী শিশুর মা ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একই বাসার পাশের কক্ষে অভিযুক্ত কিশোরের পরিবার ভাড়া থাকত। ঘটনার সময় টিভি দেখার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায় রানা। পরে শিশুর চিৎকার শুনে তার মা ও আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর শিশুটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক শামীম আফজাল জানান, ধর্ষণের অভিযোগে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রাহায়ন কাজেমী বলেন, এ ঘটনায় রানা নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার