November 8, 2026, 4:34 pm
শিরোনাম :

পঞ্চগড়ে ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, হয়রানির বিরুদ্ধে হুঁশিয়ারি

ময়নুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।

ভূমি অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি, অনিয়ম ও দাপ্তরিক কাজে দীর্ঘসূত্রতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রোববার (৮ নভেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের অধীন সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় আকস্মিক পরিদর্শনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কার্যালয়ের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন রেজিস্টার, নামজারি কার্যক্রম ও ভূমি উন্নয়ন কর আদায়ের বিষয় খতিয়ে দেখেন। পাশাপাশি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে তাঁরা নির্ধারিত সময়ে সেবা পাচ্ছেন কি না এবং কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা জানতে চান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা, জবাবদিহি ও দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।



ফেসবুক কর্নার