November 8, 2026, 4:34 pm
শিরোনাম :

টানা দ্বিতীয়বার এমএলএস গোল্ডেন বুট জিতলেন মেসি

অভয়নগর প্রতিবেদক

 

মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পুরো মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের ক্রোয়েশীয় ফরোয়ার্ড পেতার মুসার চেয়ে চার গোল বেশি করেছেন মেসি।

এর আগে ২০২৫ মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এই মহাতারকা। এবারও পুরস্কার জিতে এমএলএসের তিন দশকের ইতিহাসে একাধিকবার গোল্ডেন বুটজয়ী ষষ্ঠ খেলোয়াড় হয়েছেন তিনি। পাশাপাশি টানা দুই মৌসুমে এই পুরস্কার জেতা প্রথম ফুটবলারও মেসি। চলতি মৌসুমে প্রতি ম্যাচে তাঁর গোলের গড় ছিল ০.৮৪ এবং মোট গোল অবদান ৪৩টি।

গোল করার পাশাপাশি পরিসংখ্যানেও এগিয়ে ছিলেন মেসি। মৌসুমে ছয়টি ম্যাচে একাধিক গোল করেছেন তিনি। পেনাল্টি ছাড়া তাঁর গোলসংখ্যা ২৫, যা একক এমএলএস মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে চলতি মৌসুমে লিগের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি পুরস্কার জয়ের দৌড়েও এগিয়ে রয়েছেন মেসি। সেটি জিতলে টানা তৃতীয়বারের মতো এই স্বীকৃতি পাবেন তিনি।



ফেসবুক কর্নার