November 8, 2026, 4:44 pm
শিরোনাম :

শিবগঞ্জে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের নির্দেশ

সানাউল্লাহ সুমন, বিশেষ প্রতিনিধি:

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জরিপ ও চিকিৎসকের শনাক্তকরণ ছাড়াই প্রতিবন্ধী ভাতা চালু এবং উপকারভোগীদের মোবাইল নম্বর পরিবর্তন করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মোছা. সুফিয়া বেগম নামে এক নারীর বিরুদ্ধে। তিনি মোবারকপুর ইউনিয়নের আন্দোপাড়া গ্রামের তোহরুল ইসলামের স্ত্রী। গত ৭ নভেম্বর দাইপুখুরিয়া গ্রামে সরেজমিনে কথা বলে কয়েকজন ভুক্তভোগী জানান, প্রায় এক থেকে দেড় বছর আগে সুফিয়া বেগম প্রতিবন্ধী ভাতা চালুর কথা বলে তাঁদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ছবি নেন এবং জনপ্রতি ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় ভাতা হয়নি বলে জানালেও পরে ফ্যামিলি কার্ডের জরিপে তাঁরা জানতে পারেন, তাঁদের নামে ভাতা চালু রয়েছে; কিন্তু টাকা যাচ্ছে অন্য মোবাইল নম্বরে। আয়েশা বেগমসহ প্রায় ১০ জনের একই অভিযোগ।

মোবারকপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য আয়েশা বেগমের দাবি, সুফিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন অফিসে দালালি করছেন এবং এলাকার অনেকের কাছ থেকে টাকা নিয়ে ভাতার অর্থ নিজে উত্তোলন করেছেন। তাঁর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামেও টাকা দাবির অভিযোগ রয়েছে। তবে সুফিয়া বেগম সব অভিযোগ অস্বীকার করেছেন। গণমাধ্যমকর্মীদের ছবি মুছে ফেলতে চাপ ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক হায়দারী ঘটনার তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জরিপ ও চিকিৎসকের শনাক্তক



ফেসবুক কর্নার