November 9, 2026, 4:35 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

রায়পুরে মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নম্বর উত্তর চরআবাবিল ইউনিয়নের আবাবিল দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক অভিভাবক সমাবেশ-২০২৬, হিফজ ও নাজেরা বিভাগের ছবক প্রদান এবং শিক্ষার্থীদের শিক্ষামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের বক্তব্য পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের ছবক প্রদান করা হয়। পাশাপাশি জানাজার নামাজের নিয়মকানুন ও মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ফরজ বিষয়গুলো হাতে-কলমে প্রদর্শন করে শিক্ষার্থীরা। সভাপতির বক্তব্যে মাদ্রাসার সভাপতি মো. রফিকুল ইসলাম খোকন মল্লিক শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন। সহ-সভাপতি গোলাম মাবুদ হাওলাদারসহ পরিচালনা পর্ষদের সদস্যরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মাদ্রাসা কর্তৃপক্ষ ২০২৭ শিক্ষাবর্ষে সব শ্রেণিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ঘোষণা দেয়। অতিথিরা এ উদ্যোগকে শিক্ষার্থীদের উৎসাহিত করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার সার্বিক কল্যাণ, শিক্ষক-শিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা মো. জাহিদুল ইসলাম। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



ফেসবুক কর্নার