November 9, 2026, 4:36 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

অভিযানে ভাঙার একদিনের মধ্যেই আবার চালু অবৈধ ইটভাটা

আমজাদ হোসাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি।

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা অভিযানে ভেঙে দেওয়ার একদিনের মধ্যেই পুনরায় চালু হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও সংসদ সদস্যের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভাটা মালিকেরা আইনের তোয়াক্কা না করে ভাটা চালাচ্ছেন। এতে ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সপ্তাহজুড়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে রামগতির চর মেহার, চর আলগী, চর আফজাল, চর রমিজ ও চর পোড়াগাছা ইউনিয়নের আদর্শ ব্রিকস, মিতু ব্রিকস, আমানত ব্রিকস, ভাই ভাই ব্রিকস, এমএসবি ব্রিকস, আরএমজি ব্রিকস, শাহ পরান ব্রিকস, পান্না ব্রিকস, মদিনা ব্রিকস, একতা ব্রিকস, বাঘা ব্রিকস, মিরাজ আসিফ ব্রিকস ও রাকিব ব্রিকসসহ বেশ কয়েকটি ভাটা ভেঙে দেয়।
স্থানীয়দের অভিযোগ, ভাঙার একদিন পরই মালিকেরা সেগুলো আবার চালু করেছেন। একদিকে প্রশাসন ভাটা ভাঙছে, অন্যদিকে মালিকেরা তা আবার চালু করছেন, যেন প্রশাসন ও ভাটা মালিকদের মধ্যে চোর-পুলিশ খেলা চলছে। তাঁদের দাবি, ভাটা ভাঙার পাশাপাশি মালিকদের বিরুদ্ধে মামলার মাধ্যমে কঠোর ব্যবস্থা নিলে এলাকাবাসী ও পরিবেশ এই অত্যাচার থেকে রক্ষা পাবে। তবে ভাটা মালিকদের বক্তব্য পাওয়া যায়নি।
জেলা পরিবেশ কর্মকর্তা মো. হারুন পাঠান বলেন, প্রশাসনের ছাড়পত্র না থাকা সব ইটভাটাই অবৈধ এবং এসব ভাটার বিরুদ্ধে অভিযান চলবে। তিনি আরও বলেন, অভিযানের পর যাঁরা অবৈধ ভাটা পুনরায় চালু করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।



ফেসবুক কর্নার