November 9, 2026, 4:58 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৭ বছরের শাসনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার

অভয়নগর প্রতিবেদক

 

দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নিপীড়ন, ডামি নির্বাচন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হয়।

স্পিকার বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা নতুনভাবে সূচনা করেছে। গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। জনগণের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি জাতীয় সংসদ। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে সংবিধানের মর্যাদা, আইনের শাসন, জবাবদিহি ও জনগণের অধিকার সুরক্ষায় সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব জাতির গৌরবময় ইতিহাস। ২০২৪ সালের গণঅভ্যুত্থান মানুষের অধিকার, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে এনেছে। সংসদীয় গণতন্ত্রের শক্তি আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশের মধ্যে নিহিত। বক্তব্যের শেষে দেশকে শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি সংসদ সদস্যদের দায়িত্ব পালনে শক্তি ও প্রজ্ঞা কামনা করেন স্পিকার।



ফেসবুক কর্নার