November 9, 2026, 4:36 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

ট্রাম্পের পোস্টে মোদির নাম আনতে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি

অভয়নগর প্রতিবেদক

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে দেওয়া একটি পোস্টের নেপথ্যে ছিল যুক্তরাষ্ট্রের লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স। ভারত সরকারের হয়ে কাজ করা প্রতিষ্ঠানটির সঙ্গে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি ছিল বলে যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফারা) আওতায় জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়েছে। গত জুনে ভারতের সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের পোস্টটি প্রতিষ্ঠানটি আয়োজন করেছিল।

প্রতিষ্ঠানটির সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা। এ ছাড়া ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট ছিলেন। অন্যদিকে, ট্রাম্পের সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি জানিয়েছে, গত মে ও জুনে ভারত সরকার এবং হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আটটি ফোনালাপের ব্যবস্থা করেছিল তারা।

নথি অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিলে ভারত সরকার প্রতিষ্ঠানটিকে মাসে দেড় লাখ ডলারের চুক্তিতে নিয়োগ দেয়। চলতি বছরের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হলেও ২৩ জুন তা বাতিল করা হয়। জেসন মিলার ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মী হিসেবে যোগ দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসব ফোনালাপে ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং।



ফেসবুক কর্নার