November 9, 2026, 4:29 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

অভয়নগর প্রতিবেদক

 

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১১২ জন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন। রোববার (৮ নভেম্বর) দেশটির গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়।

পরিবহন মন্ত্রণালয় জানায়, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে দুর্ঘটনাটি ঘটে। ফায়ুমগামী একটি ট্রেনের পেছনের অংশের সঙ্গে আসওয়ানগামী অপর একটি ট্রেনের সংঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, একই লাইনে একই অভিমুখে চলতে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুম ট্রেনের সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা আইমান জামাল জানান, দুর্ঘটনার পর তাঁরা উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেন।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধারকারী দল ও ক্রেন পাঠিয়ে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছে। মিসরে দীর্ঘদিন ধরেই রেল দুর্ঘটনা ও অব্যবস্থাপনার সমস্যা রয়েছে। গত সেপ্টেম্বরে একই জেলায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে চালক ও তাঁর সহকারী আহত হয়েছিলেন। দেশটির সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ২০০২ সালে, যখন একটি নৈশ ট্রেনে আগুন লেগে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।



ফেসবুক কর্নার