November 9, 2026, 4:36 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

কারাগারে কুরআন-বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো

অভয়নগর প্রতিবেদক

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ধর্মীয় ও দার্শনিক বই পড়ে সময় কাটাচ্ছেন। কারাগারের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। আধ্যাত্মিকতার প্রতি দীর্ঘদিনের আগ্রহের অংশ হিসেবে তিনি কারারক্ষী ও চ্যাপলেইনদের পাশাপাশি একজন খ্রিষ্টান যাজক এবং একজন ইহুদি রাব্বির সঙ্গেও দেখা করেছেন।

মাদুরো আগে নিজেকে সেফার্ডিক ইহুদি সম্প্রদায়ের বংশধর বলে দাবি করেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁর পূর্বপুরুষেরা গত শতাব্দীর কোনো এক সময়ে ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় অভিবাসী হয়েছিলেন। তবে তাঁর ঘনিষ্ঠজনদের দাবি, গ্রেপ্তারের আগে ইহুদি ধর্মের প্রতি তাঁর আগ্রহ দেখা যায়নি। ভেনেজুয়েলার ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টানদের সমর্থন পেতেও তিনি একসময় চেষ্টা করেছিলেন। এ ছাড়া মাদুরো, তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস ও উত্তরসূরি দেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন।

ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে প্রায় ১ হাজার ৩০০ বন্দি রয়েছেন। সেখানে মাদুরোর বেশিরভাগ সময় কুরআন ও বাইবেলসহ বিভিন্ন বই পড়ে কাটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারে সহযোগিতাসহ কয়েকটি অভিযোগে আগামী বছর তাঁর বিচার শুরু হওয়ার কথা রয়েছে। একই অভিযোগ আনা হয়েছে তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও।



ফেসবুক কর্নার