November 10, 2026, 4:37 pm
শিরোনাম :
ছুরিকাহত স্কুলছাত্রীর চিকিৎসার খোঁজ রাখছে জেলা প্রশাসন চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার বিচ্ছিন্ন অগ্নিসংযোগে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে ছাত্রশক্তির মশাল মিছিল ফ্যান্টাসি কিংডম সংলগ্ন সড়কে চরম ভোগান্তি গণমাধ্যমই পরীমনিকে নায়িকা বানিয়েছে, জিরো করতেও এক মুহূর্ত যথেষ্ট: মো. ইসমাইল হোসেন ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতার আশঙ্কা ছাত্রদল নেতার পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না হলে তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার

আট বছর পর ডিফেন্ডারের হাতে গোল্ডেন বয়, জিতলেন কুবারসি

অভয়নগর প্রতিবেদক

 

ইউরোপের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলার হিসেবে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের ডিফেন্ডার পাউ কুবারসি। মাত্র ১৯ বছর বয়সে এই স্বীকৃতি অর্জন করেছেন তিনি। দীর্ঘ আট বছর পর প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে পুরস্কারটি জয়ের কৃতিত্ব দেখালেন এই তরুণ ফুটবলার।

ইউরোপের ৩০ জন শীর্ষস্থানীয় ক্রীড়া সাংবাদিকের ভোটে নির্বাচিত হন কুবারসি। এর আগে ২০১৮ সালে নেদারল্যান্ডসের ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন। ফলে আট বছর পর আবারও কোনো ডিফেন্ডারের হাতে উঠল সম্মানজনক এই স্বীকৃতি।

কুবারসির এই অর্জনের মধ্য দিয়ে তরুণ ফুটবলারদের ওপর বার্সেলোনার আধিপত্যও অব্যাহত থাকল। ২০২১ সাল থেকে ক্লাবটির হয়ে পেদ্রি, গাভি ও লামিনে ইয়ামাল পর্যায়ক্রমে গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন। কুবারসিসহ স্পেনের মোট ছয়জন ফুটবলার এ পর্যন্ত এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন।



ফেসবুক কর্নার