November 10, 2026, 4:38 pm
শিরোনাম :
ছুরিকাহত স্কুলছাত্রীর চিকিৎসার খোঁজ রাখছে জেলা প্রশাসন চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার বিচ্ছিন্ন অগ্নিসংযোগে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে ছাত্রশক্তির মশাল মিছিল ফ্যান্টাসি কিংডম সংলগ্ন সড়কে চরম ভোগান্তি গণমাধ্যমই পরীমনিকে নায়িকা বানিয়েছে, জিরো করতেও এক মুহূর্ত যথেষ্ট: মো. ইসমাইল হোসেন ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতার আশঙ্কা ছাত্রদল নেতার পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না হলে তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার

হাঁটুর চোটে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন ইয়ামাল

অভয়নগর প্রতিবেদক

 

হাঁটুর চোটের কারণে আগামী বৃহস্পতিবার চেকিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। সোমবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। রোববার লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে ডান হাঁটুতে আঘাত পান বার্সেলোনার এই ফরোয়ার্ড। চোট নিয়েই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি।

ফেডারেশন জানিয়েছে, আগামী রোববার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে স্পেন দলে যোগ দিতে কয়েক দিন বার্সেলোনায় চিকিৎসা নেবেন ইয়ামাল। একই সঙ্গে ফ্লু থেকে সেরে উঠলেও চেকিয়া সফরে যাচ্ছেন না রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার মিকেল ওয়ারজাবাল। তিনিও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন। চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ২০ ম্যাচেই শুরুর একাদশে ছিলেন ইয়ামাল। এ সময়ে করেছেন ১৭ গোল ও ১৩টি অ্যাসিস্ট।

গত মৌসুমে ইয়ামালের কুঁচকির চোট নিয়ে বার্সেলোনা ও স্পেনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। গত সেপ্টেম্বরে বার্সা কোচ হান্সি ফ্লিক স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের বিরুদ্ধে ইয়ামালের যথাযথ যত্ন না নেওয়ার অভিযোগ তোলেন। এদিকে নেশনস লিগে প্রথম চার ম্যাচেই জয় পেয়েছে স্পেন। চেকিয়ার বিপক্ষে জয় ও ইংল্যান্ডের সঙ্গে ড্র করতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে দলটি। শীর্ষ দুই দল আগামী মার্চে কোয়ার্টার ফাইনালে খেলবে।



ফেসবুক কর্নার