November 11, 2026, 1:35 pm
শিরোনাম :
তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার বিমানবহর আধুনিকায়নে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার ময়মনসিংহে বাসায় লুটের টাকায় গাড়িচালকের বিত্তবৈভবের অভিযোগ রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ দুটি কৌটা উদ্ধার যশোরে প্রাইভেটকার থেকে ইয়াবা উদ্ধার, আটক এক হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ টেকনাফে চার ভিকটিম অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার মানিকগঞ্জে খাদ্যমন্ত্রীর দিকনির্দেশনায় বিএনপির সাংগঠনিক তৎপরতা রাজশাহীতে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯

শিবচরে নিখোঁজের ১০দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি কিশোরের

মোঃ সুমন মাতুব্বর।

মাদারীপুরের শিবচরে নিখোঁজের দশ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি কিশোর অর্ণবের। সন্তানকে ফিরে পেতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার বাবা-মা হিরা-হিরু দম্পতি। প্রতিটি মুহূর্ত কাটছে ছেলের ফিরে আসার অপেক্ষায়।

পরিবারের দাবি, শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরগুপ্তের কান্দি গ্রাম থেকে নিখোঁজ হয় কিশোর অর্ণব। এ ঘটনায় তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করেছেন তার বাবা-মা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন একটি পরিত্যক্ত ঘরে এক মেয়েসহ অর্ণবকে দেখতে পান এলাকাবাসী। পরে তাদের আটক করার অভিযোগ ওঠে। এ সময় অভিযুক্ত ব্যক্তি ওই মেয়েসহ একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান বলে জানা গেছে। তবে ঘটনার বিষয়ে স্থানীয়দের বক্তব্য ও পরিবারের দাবির মধ্যে ভিন্নতা রয়েছে।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। নিখোঁজ কিশোরকে উদ্ধার এবং মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ১০ দিন পেরিয়ে গেলেও অর্ণবের কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। দ্রুত অর্ণবকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।



ফেসবুক কর্নার