November 11, 2026, 1:35 pm
শিরোনাম :
তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার বিমানবহর আধুনিকায়নে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার ময়মনসিংহে বাসায় লুটের টাকায় গাড়িচালকের বিত্তবৈভবের অভিযোগ রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ দুটি কৌটা উদ্ধার যশোরে প্রাইভেটকার থেকে ইয়াবা উদ্ধার, আটক এক হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ টেকনাফে চার ভিকটিম অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার মানিকগঞ্জে খাদ্যমন্ত্রীর দিকনির্দেশনায় বিএনপির সাংগঠনিক তৎপরতা রাজশাহীতে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

শাহজাহান, হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
অভিযানের সময় মাটি কাটার সঙ্গে জড়িত অবস্থায় কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে মো. আবুল কাশেম (৩৮) এবং এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে মিনার হোসেনকে (৪৮) হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধ স্বীকার করেন। আবুল কাশেম জানান, গত পাঁচ দিন ধরে তিনি এক্সকাভেটর দিয়ে ওই এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন এবং তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহন করছিলেন। অভিযানে বিস্তীর্ণ কৃষিজমির উপরিভাগের মাটি কাটার প্রমাণ পাওয়া যায় এবং মাটি পরিবহনের কারণে আশপাশের কৃষিজমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত আবুল কাশেমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং মিনার হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। ওমর সানী আকন সাংবাদিকদের বলেন, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার