November 11, 2026, 1:35 pm
শিরোনাম :
তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার বিমানবহর আধুনিকায়নে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার ময়মনসিংহে বাসায় লুটের টাকায় গাড়িচালকের বিত্তবৈভবের অভিযোগ রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ দুটি কৌটা উদ্ধার যশোরে প্রাইভেটকার থেকে ইয়াবা উদ্ধার, আটক এক হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ টেকনাফে চার ভিকটিম অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার মানিকগঞ্জে খাদ্যমন্ত্রীর দিকনির্দেশনায় বিএনপির সাংগঠনিক তৎপরতা রাজশাহীতে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯

যশোরে প্রাইভেটকার থেকে ইয়াবা উদ্ধার, আটক এক

জসিম উদ্দিন তুহিন, যশোর ব্যুরো প্রধান।

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জুয়েল বিশ্বাস (৩৬) নামে একজনকে আটক করা হয়েছে এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে। যশোর সদর উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়। আটক জুয়েল বিশ্বাস চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কুরিন্দিয়া বিশ্বাসপাড়া গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ইয়াবার একটি চালান যশোরে আসছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়িসহ জুয়েলকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, আটক জুয়েলের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি একজন পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার