November 11, 2026, 1:35 pm
শিরোনাম :
তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার বিমানবহর আধুনিকায়নে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার ময়মনসিংহে বাসায় লুটের টাকায় গাড়িচালকের বিত্তবৈভবের অভিযোগ রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ দুটি কৌটা উদ্ধার যশোরে প্রাইভেটকার থেকে ইয়াবা উদ্ধার, আটক এক হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ টেকনাফে চার ভিকটিম অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার মানিকগঞ্জে খাদ্যমন্ত্রীর দিকনির্দেশনায় বিএনপির সাংগঠনিক তৎপরতা রাজশাহীতে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯

ময়মনসিংহে বাসায় লুটের টাকায় গাড়িচালকের বিত্তবৈভবের অভিযোগ

রাশেদ মাহমুদ, ক্রাইম রিপোর্টার।

নারায়ণগঞ্জের সেলিম ওসমানের বাসা থেকে টাকা ও সোনাদানা লুট করে ময়মনসিংহের এক গাড়িচালক রাতারাতি বিত্তবান হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত মো. রাসেল মিয়া ময়মনসিংহের কোতোয়ালী থানার চর বড়বিলা এলাকার এক সাবেক পুরোনো কাপড় বিক্রেতার ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন সেলিম ওসমানের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের আগে মালিকপক্ষ আত্মগোপনে গেলে রাসেল ও তাঁর ভাই টাকা, বৈদেশিক মুদ্রা ও সোনাদানা লুট করে এলাকা ছাড়েন। পরে গ্রামে ফিরে জমি ও দামি গাড়ি কেনেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, রাসেল চলাচলের জন্য চার-পাঁচজনের সশস্ত্র বডিগার্ড বাহিনী গড়ে তুলেছেন এবং প্রভাব বাড়াতে নিয়মিত বাউল গানের আসর বসান, যার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চলত বলে অভিযোগ। এ নিয়ে পারিবারিক বিরোধে তিনি স্ত্রীকে ডিভোর্স দেন। বিবাহবিচ্ছেদের পর তাঁর সাবেক স্ত্রী এক অডিও কলে লুটের বিবরণ সংবাদকর্মীদের কাছে তুলে ধরেছেন বলে জানা গেছে।
এ ছাড়া অভিযোগ রয়েছে, বিষয়টি প্রকাশ পাওয়ায় রাসেল সাংবাদিকদের নামে আদালতে মামলা করেছেন এবং তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে রাসেল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। ময়মনসিংহের সচেতন নাগরিক সমাজ লুট হওয়া অর্থ উদ্ধার, সাংবাদিকদের হয়রানি ও হুমকির সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে



ফেসবুক কর্নার