November 11, 2026, 1:57 pm
শিরোনাম :
পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ লালমনিরহাটে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড উজবেক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার বিমানবহর আধুনিকায়নে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার ময়মনসিংহে বাসায় লুটের টাকায় গাড়িচালকের বিত্তবৈভবের অভিযোগ রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ দুটি কৌটা উদ্ধার যশোরে প্রাইভেটকার থেকে ইয়াবা উদ্ধার, আটক এক হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

বিমানবহর আধুনিকায়নে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার

অভয়নগর প্রতিবেদক

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর আধুনিকায়ন ও টেকসই মিশ্র বহর গড়ে তুলতে বোয়িং ও এয়ারবাস থেকে নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব উড়োজাহাজ রয়েছে ১৯টি। বহর আধুনিকায়নের লক্ষ্যে বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টিসহ মোট ৩৫টি উড়োজাহাজ কেনার ক্রয়চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

চুক্তি অনুযায়ী, ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে বোয়িংয়ের উড়োজাহাজগুলো এবং ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে এয়ারবাসের উড়োজাহাজগুলো বিমানের বহরে যুক্ত হবে। এতে বিমানবহর আধুনিকায়নের পাশাপাশি টেকসই মিশ্র বহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।



ফেসবুক কর্নার