November 15, 2026, 12:31 am
শিরোনাম :
নড়াইলে পিতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: স্পিকার টাঙ্গাইলে চার সাংবাদিক গ্রেপ্তার, মাদক ভিডিও ঘিরে বিতর্ক নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফয়জুল করীম ভাইরাল গানই কালজয়ী নয়, থাকতে হবে আবেগ: অনু মালিক মৌসুমী চ্যাটার্জির স্বামী প্রযোজক জয়ন্ত মুখার্জি আর নেই বড়দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’ স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার প্রতিনিধিরা

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিতাড়িত করেছি: শিবির সেক্রেটারি

অভয়নগর প্রতিবেদক

 

৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিবগাতুল্লাহ বলেন, বাংলাদেশের মানুষ বারবার সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। গত ১৬ বছর নতজানু পররাষ্ট্রনীতি দেখলেও তরুণ প্রজন্ম চুপ করে থাকেনি। দেশের দুর্দশা থেকে মুক্তি এবং ভবিষ্যৎ পরিবর্তনের দায়িত্ব নতুন প্রজন্মকেই নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের অতীত পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, একসময় শিক্ষার্থীরা গেস্টরুমের ভয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে ভয় পেতেন। জুলাই আন্দোলনের পর পরিস্থিতির পরিবর্তন হলেও শিক্ষা, কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে।

এনটিআরসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিবর্তনের সমালোচনা করে তিনি বলেন, স্কুল-কলেজের গভর্নিং কমিটির মাধ্যমে নিয়োগের সুযোগ তৈরি হলে অর্থের বিনিময়ে নিয়োগ-বাণিজ্যের আশঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাকৃবি শাখা ছাত্রশিবির আয়োজিত অনুষ্ঠানে প্রায় আট শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা। সভাপতিত্ব করেন বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈন।



ফেসবুক কর্নার