November 15, 2026, 12:31 am
শিরোনাম :
নড়াইলে পিতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: স্পিকার টাঙ্গাইলে চার সাংবাদিক গ্রেপ্তার, মাদক ভিডিও ঘিরে বিতর্ক নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফয়জুল করীম ভাইরাল গানই কালজয়ী নয়, থাকতে হবে আবেগ: অনু মালিক মৌসুমী চ্যাটার্জির স্বামী প্রযোজক জয়ন্ত মুখার্জি আর নেই বড়দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’ স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার প্রতিনিধিরা

সাফ সেমিফাইনালের আগে পরিসংখ্যানে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

অভয়নগর প্রতিবেদক

 

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে অতীত পরিসংখ্যান ও ফিফা র‍্যাংকিংয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ম্যাচটি। ২০২৩ সালের আসরেও সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। তবে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কুয়েতের গোলে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

অন্যদিকে, আট বছর পর সাফের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে এটি তাদের তৃতীয় সেমিফাইনাল। সর্বশেষ ২০১৮ সালে ঢাকায় ভারতের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছিল দলটি। এখন পর্যন্ত সাফের ফাইনালে খেলতে পারেনি পাকিস্তান। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য নতুন ইতিহাস গড়ার সুযোগ।

সাফ চ্যাম্পিয়নশিপে দুই দলের সাতবারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে তিনটিতে, পাকিস্তান দুটিতে; বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ বারের দেখায় বাংলাদেশের জয় সাতটি, পাকিস্তানের ছয়টি এবং ড্র চারটি। ফিফা র‍্যাংকিংয়েও এগিয়ে বাংলাদেশ। ১৮২তম অবস্থানে থাকা বাংলাদেশের বিপরীতে পাকিস্তানের অবস্থান ১৯৭তম।



ফেসবুক কর্নার