November 14, 2026, 12:27 am
শিরোনাম :
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩ মাগুরা-যশোর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত অন্তত ২০ পঞ্চগড়ে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল ১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায় বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল রবার্টসের মৃত্যু ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

ফুটবলের পর এবার টিভি সিরিজ প্রযোজনায় রোনালদো

অভয়নগর প্রতিবেদক

 

ফুটবল মাঠের বাইরে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার টেলিভিশন সিরিজ প্রযোজনায় নাম লিখিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তাঁর প্রথম টিভি সিরিজ ‘ডে ওয়ানস’ (Day 1s)-এর প্রযোজনার কাজ শুরু হয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে নিজেই এ খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী আল নাসর ফরোয়ার্ড। পোস্টে তিনি জানান, এটি তাঁর প্রথম টিভি শো এবং সামনে এ বিষয়ে আরও খবর আসবে।

ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে চিত্রনাট্যনির্ভর ড্রামা সিরিজটি। এতে ফুটবলের মাঠের বাইরের ব্যবসায়িক জগৎ, প্রভাবশালী ফুটবল এজেন্সির ক্ষমতার দ্বন্দ্ব, চুক্তি-আলোচনা ও বিভিন্ন পক্ষের সম্পর্ক তুলে ধরা হবে। সিরিজে প্রভাবশালী ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’খ্যাত অভিনেতা ড্যামিয়ান লুইসের। এ ছাড়া সাবেক ফরাসি ফুটবলার থিয়েরি অঁরি ও ব্রিটিশ র‍্যাপার ডেভেরও প্রকল্পটির সঙ্গে যুক্ত থাকার কথা রয়েছে। অতিথি চরিত্রে দেখা যেতে পারে অঁরিকে।

রোনালদো ও ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের প্রতিষ্ঠিত স্বাধীন প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওস সিরিজটি নির্মাণ করছে। ২০২৫ সালে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে কাজের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চিত্রনাট্যনির্ভর অভিনয়েও অভিষেক হতে যাচ্ছে রোনালদোর। ফুটবলের পাশাপাশি ফ্যাশন, আতিথেয়তা ও গণমাধ্যম ব্যবসায় যুক্ত এই তারকা এবার বিনোদন জগতেও নিজের অবস্থান গড়তে চান।



ফেসবুক কর্নার