November 14, 2026, 12:27 am
শিরোনাম :
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩ মাগুরা-যশোর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত অন্তত ২০ পঞ্চগড়ে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল ১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায় বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল রবার্টসের মৃত্যু ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের

অভয়নগর প্রতিবেদক

 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সাঈদ। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের সময় পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তবে শপথ অনুষ্ঠানে কোন কোরআনের কপি ব্যবহার করবেন, তা এখনো চূড়ান্ত করেননি। এ ক্ষেত্রে দুটি ঐতিহাসিক কপির কথা বিবেচনা করছেন তিনি।

এল-সাঈদ জানান, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআনের একটি কপি অথবা মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রাচীন একটি কপি ব্যবহার করতে পারেন তিনি। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন এল-সাঈদ। এর মধ্য দিয়ে মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০৭ সালে প্রতিনিধি পরিষদের সদস্য কিথ এলিসন শপথ অনুষ্ঠানে থমাস জেফারসনের সংগ্রহে থাকা কোরআনের ইংরেজি অনুবাদের একটি কপি ব্যবহার করেছিলেন। তবে সিনেট সদস্যদের ক্ষেত্রে এমন নজির নেই। যুক্তরাষ্ট্রের সংবিধানে শপথ গ্রহণের জন্য কোনো ধর্মগ্রন্থ ব্যবহার বাধ্যতামূলক নয়। তবে ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসেবে অনেক জনপ্রতিনিধি ধর্মগ্রন্থ ব্যবহার করেন। আগামী জানুয়ারিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মাধ্যমে এল-সাঈদের আনুষ্ঠানিক শপথ গ্রহণের কথা রয়েছে।



ফেসবুক কর্নার