November 14, 2026, 12:27 am
শিরোনাম :
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩ মাগুরা-যশোর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত অন্তত ২০ পঞ্চগড়ে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল ১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায় বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল রবার্টসের মৃত্যু ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল

অভয়নগর প্রতিবেদক

 

ঢাকায় আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে বৈঠক ও আলোচনা হয়েছে।

জয়সওয়াল জানান, বাণিজ্য, রেলপথ ও পানিসম্পদসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। পরবর্তী কনস্যুলার সংলাপে ভিসাসংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পাবে। দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনার জন্য ভারত বিদ্যমান কাঠামো ও কারিগরি দিক থেকে প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে সংলাপের নির্দিষ্ট তারিখ জানাননি ভারতের এই মুখপাত্র।

এদিকে, পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁকে নিয়ে বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জয়সওয়ালকে প্রশ্ন করেন দুই সাংবাদিক। জবাবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ নিয়ে তাঁর কিছু বলার নেই বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার