November 14, 2026, 12:27 am
শিরোনাম :
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩ মাগুরা-যশোর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত অন্তত ২০ পঞ্চগড়ে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল ১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায় বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল রবার্টসের মৃত্যু ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায়

অভয়নগর প্রতিবেদক

 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে সংশ্লিষ্টতা তুলে ধরে রাশিয়ায় চলছে বার্ধক্যবিষয়ক বিশেষ গবেষণা। মানুষের আয়ু বাড়ানোর উপায় খুঁজতে হাজারো বানরের রক্ত, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণাটির নেতৃত্ব দিচ্ছেন ৮০ বছর বয়সী বিজ্ঞানী মিখাইল কোভালচুক। পুতিনের বিজ্ঞানবিষয়ক ঘনিষ্ঠ পরামর্শক হিসেবে পরিচিত তিনি। গবেষণার অন্যতম কেন্দ্র রাষ্ট্রীয় কুরচাতভ ইনস্টিটিউটে রয়েছে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর।

মস্কোর এক বিজ্ঞানবিষয়ক ফোরামে কোভালচুক জানান, ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের ওপর গবেষণা চলছে। রক্তের জৈব-রাসায়নিক বিশ্লেষণ, শারীরিক গঠন ও রক্তনালি পরীক্ষা এবং মস্তিষ্কের স্ক্যানের মাধ্যমে বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করা হচ্ছে। অস্বাভাবিক দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণে বিশেষ ব্যাংকও তৈরি করেছেন গবেষকেরা। এ প্রকল্পে যুক্ত রয়েছে পেট্রোভস্কি রাশিয়ান সায়েন্টিফিক সেন্টার অব সার্জারি। এ ছাড়া পুতিনের মেয়ে মারিয়া ভরোনৎসোভাও দীর্ঘায়ু ও বার্ধক্য মোকাবিলার গবেষণায় যুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুতিনের দীর্ঘায়ুবিষয়ক আগ্রহ প্রকাশ্যে আসে গত বছর বেইজিং সফরের সময়। সেখানে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন ও মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে তাঁর আলোচনা ধরা পড়ে। পরে এক সম্মেলনে পুতিন বলেন, সম্ভবত ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব। দীর্ঘায়ু গবেষণার পাশাপাশি জীবন্ত টিস্যুর ত্রিমাত্রিক প্রিন্টিং ও জেনোট্রান্সপ্লান্টেশন নিয়েও কাজ করছে রাশিয়া। একই সঙ্গে বার্ধক্য বিলম্বিত করতে আরএজিই (RAGE) জিনের কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে ওষুধ তৈরির চেষ্টা করছেন দেশটির বিজ্ঞানীরা।



ফেসবুক কর্নার