November 12, 2026, 1:28 pm
শিরোনাম :

দুই সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে এগিয়ে শ্রীলঙ্কা

অভয়নগর প্রতিবেদক

 

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। বুধবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৪০৪ রান। পাকিস্তানের প্রথম ইনিংসের ৯ উইকেটে ৪৩৪ রানের সংগ্রহ থেকে মাত্র ৩০ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। ধনঞ্জয়া ডি সিলভা ১৬৭ এবং অধিনায়ক কুশল মেন্ডিস ১১৭ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৬৫ রান নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। তৃতীয় দিনে কামিন্দু মেন্ডিস ১৩১ বলে ৫৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি। মোহাম্মদ আব্বাস তাঁকে ফিরিয়ে দেন। এ ছাড়া লাহিরু উদারা করেন ৪২ রান। এরপর ডি সিলভা ও কুশল মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি।

দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ২৪৯ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ও টেস্ট অভিষিক্ত সাকিব খান দুটি করে উইকেট নেন। তবে তাঁদের বোলিংয়ে লঙ্কানদের বড় সংগ্রহ থামানো যায়নি। আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়। ফলে চতুর্থ দিনে পাকিস্তানের প্রথম ইনিংসের সংগ্রহ ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে শ্রীলঙ্কার সামনে।



ফেসবুক কর্নার