November 12, 2026, 1:28 pm
শিরোনাম :

সালমানের নায়িকা হয়েও বলিউডে হারিয়ে গেলেন জারিন খান

অভয়নগর প্রতিবেদক

 

বলিউডে অভিষেকেই সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন জারিন খান। ২০০৮ সালে সুভাষ ঘাই পরিচালিত ‘যুবরাজ’ সিনেমার শুটিং দেখতে গিয়ে সালমানের নজরে পড়েন তিনি। পরে সালমানের পরামর্শেই ‘বীর’ সিনেমার নায়িকা হিসেবে সুযোগ পান জারিন। তবে বড় পর্দায় অভিষেকের সেই সুযোগ দীর্ঘস্থায়ী সাফল্যে রূপ নেয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে নিজের ক্যারিয়ারের পিছিয়ে পড়ার কারণ জানিয়েছেন অভিনেত্রী।

‘বীর’ মুক্তির পর জারিনের অভিনয় নিয়ে সমালোচনা শুরু হয়। দর্শক ও সমালোচকদের একাংশ তাঁর মুখের অভিব্যক্তি নিয়ে কটাক্ষ করেন। পরে সালমানের ‘রেডি’ সিনেমার আইটেম গানে এবং অক্ষয় কুমারের ‘হাউসফুল ২’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর তামিল ও তেলেগু সিনেমাতেও কাজ করেছেন। তবে কোনো ক্ষেত্রেই প্রত্যাশিত অবস্থান তৈরি করতে পারেননি। জারিনের মতে, বলিউডে টিকে থাকতে হলে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ ও নেটওয়ার্কিংও গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকারে জারিন বলেন, ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করতে হলে বিভিন্ন পার্টিতে উপস্থিত থাকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা জরুরি। কিন্তু তিনি কখনোই বুঝতে পারেননি, এসব অনুষ্ঠানে অংশ নেওয়া এতটা গুরুত্বপূর্ণ। তাঁর আরও মনে হয়, ক্যারিয়ারের প্রথম সিনেমা সালমান খানের সঙ্গে হওয়ায় মানুষ তাঁকে মূলত সেই পরিচয়েই মনে রেখেছে। ফলে প্রচারের ভিড়ে তাঁর প্রকৃত অভিনয়দক্ষতা আড়ালে পড়ে গেছে।



ফেসবুক কর্নার