November 14, 2026, 12:27 am
শিরোনাম :
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩ মাগুরা-যশোর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত অন্তত ২০ পঞ্চগড়ে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল ১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায় বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল রবার্টসের মৃত্যু ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ও সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চবিদ্যালয় মাঠে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম শুরু করার আশ্বাস দেন তিনি। এ ছাড়া বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন খেলার আয়োজন অব্যাহত রাখার কথা জানান।

আমিনুল হক আরও বলেন, পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিকে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। এ ছাড়া সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন ও আতিকুল ইসলাম শাওনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার