November 17, 2026, 7:44 pm
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সম্মেলন অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে বেকারিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও বেকারিপণ্য ধ্বংস নির্বাচনের আট মাস পরেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা -গাজী আতাউর রহমান  গাংনীতে কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার ঝিকরগাছায় সন্তান অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

বায়তুল মোকাররমের খতিবকে তাওবার আহ্বান আমির হামজার

অভয়নগর প্রতিবেদক

 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেককে তাওবা করার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা পৌরসভা ফুটবল মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জামায়াতে ইসলামীকে নিয়ে খতিবের বিদ্রূপাত্মক বক্তব্যের প্রতিবাদে তিনি এ মন্তব্য করেন।

আমির হামজা বলেন, খতিব জামায়াতের অনুসারীদের গুমরাহ বলেছেন। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন, তাহলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীও কি গুমরাহ ছিলেন? এ বিষয়ে খতিবের তাওবা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন আমির হামজা।

ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার প্রসঙ্গে আমির হামজা বলেন, যারা মাহফিলে বাধা দেন, তারা কাফের। তাঁকে বিতর্কিত আখ্যা দেওয়ার বিষয়ে তিনি দাবি করেন, সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে তাঁর বিরুদ্ধে এ ধরনের সমালোচনা ছিল না। বক্তব্যে তিনি হেফাজত আমিরের কথাবার্তা নিয়েও আপত্তি জানান।



ফেসবুক কর্নার