কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ
শেখ মমতাজ হোসেন, ক্রাইম রিপোর্টার, সাতক্ষীরা।
Update Time :
Tuesday, November 17, 2026
/
40 Time View
/
Share
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানের বিরুদ্ধে ওঠা অনিয়ম, ঘুষ ও কমিশন বাণিজ্যের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে তদন্ত সূত্রে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক কাউসার আজিজের নির্দেশে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলাউদ্দিন অভিযোগগুলো তদন্ত করেন। গত ২৬ অক্টোবর তদন্ত প্রতিবেদনসহ মফিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ আগস্ট কালিগঞ্জে যোগদানের পর থেকে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থেকেছেন। সর্বশেষ দুর্গাপূজার ছুটিতে আবেদন ছাড়াই কর্মস্থল ত্যাগ করেন এবং ২৫ অক্টোবর জেলা কর্ণধার কমিটির সভায় অনুপস্থিত থেকে ঢাকায় অবস্থান করছিলেন। তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হলেও তা এড়াতে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির শুরু করেছেন বলে জানা গেছে